1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান - দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,ঝাড়ু হাতে এমপি-ইউএনও ডিবির জালে সন্ত্রাসী রকি, মিলল অস্ত্র-গুলিসহ মাদকের চালান ভৈরবের আকবরনগর–মিরারচর সংঘর্ষ: হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত রঙতুলি পেশায় (কমার্শিয়াল আর্টিস্ট) পূর্ণতা পেয়েছেন আশারাফুল বারী ​সংবাদ সম্মেলনে পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধনের দাবি জহুর মিয়ার ওসমানীনগরে এইচএসসি পরীক্ষার্থীকে মারধর করায়, থানায় লিখিত অভিযোগ দায়ের কর্মীবান্ধব জননেতা সরকার জাবেদ আহমেদ সুমন ভোগান্তিতে চরাঞ্চলবাসী সহ ২০ লাখ মানুষ, আধুনিক ব্লাডব্যাংক প্রতিষ্ঠা আজও হয়নি ভোলায়… শিক্ষা প্রশাসনে দীর্ঘ শূন্যতা, দুই বছর ধরে কর্মকর্তা ছাড়াই চলছে রামগড় মাধ্যমিক শিক্ষা অফিস

আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

reporter চট্টগ্রাম ব্যুরো
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ

আঞ্চলিক গণমাধ্যমের প্রতি দীর্ঘদিনের বৈষম্য দূর করে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সমমর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েড় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, সমুদ্রবন্দর, শিল্প ও বাণিজ্যে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও স্থানীয় গণমাধ্যম এখনো কাঙ্ক্ষিত মূল্যায়ন পায় না। আঞ্চলিক সংবাদমাধ্যমকে শক্তিশালী করা গেলে জনস্বার্থ, উন্নয়ন ও মানুষের প্রত্যাশা আরও কার্যকরভাবে জাতীয় পরিসরে প্রতিফলিত হবে।

শনিবার (১ আগস্ট) নগরীর কাজীর দেউরিস্থ চবি হল-৩১ মিলনায়তনে দৈনিক আমাদের চট্টগ্রাম-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক আমাদের চট্টগ্রাম-এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট জুবাইদা কাদের চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, দায়িত্বশীল গণমাধ্যম কেবল সংবাদ প্রকাশ করে না, বরং উন্নয়ন, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি স্থানীয় গণমাধ্যমের প্রতি বৈষম্য দূর করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধান আলোচক জুবাইদা কাদের চৌধুরী বলেন, স্বাধীন, নৈতিক ও সত্যনিষ্ঠ সাংবাদিকতাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি। বর্তমান সময়ে অপতথ্য ও গুজব মোকাবিলায় দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও দৈনিক আমাদের চট্টগ্রাম সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রশ্নে আপসহীন থেকে চট্টগ্রামের মানুষের কথা তুলে ধরছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে।
দৈনিক আমাদের চট্টগ্রাম-এর সাহিত্য সম্পাদক আবদুল্লাহ মজুমদার স্বাগত বক্তব্য দেন।। এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শাহ জালাল।

সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, বার্তা সম্পাদনা, সাহিত্য, শিক্ষা, সমাজসেবা, অর্থনৈতিক উন্নয়ন, দেশপ্রেমে উদ্বুদ্ধ নেতৃত্ব এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫ জন বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠককে গুণীজন সম্মাননা ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, রাজনীতিক, ব্যবসায়ী, সমাজসেবক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেক কাটার মধ্যদিয়ে দৈনিক আমাদের চট্টগ্রাম-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়,এবং দেশ, জাতি, পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com