1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঢাকায় অভিযানে খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী অস্ত্র - গুলি উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বর্ণাঢ্য আয়োজনে অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর শুভ জন্মদিন পালিত বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন তুতুকখালী খাল পুনঃখনন প্রকল্পে গতি এনেছেন উপ-প্রকৌশলী মোজাম্মেল, উপকৃত হবেন হাজারো কৃষক বরিশালে ৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল ডিভাইস বিতরণ খুলনায় আঞ্চলিক বিপনন কর্মশালা অনুষ্ঠিত ঢাকায় অভিযানে খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী অস্ত্র – গুলি উদ্ধার পটিয়ায় শাহাদাতে কারবালা মাহফিলের ৫ম দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন প্রকল্পের বেশ কয়েকটি ঘর বিক্রি ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ভাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে শারীরিক হেনস্তার অভিযোগ, বিক্ষোভে উত্তাল মাদ্রাসা ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ডিমলায় কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

ঢাকায় অভিযানে খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী অস্ত্র – গুলি উদ্ধার

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুলনার চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের দেওয়া তথ্যের একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আজ ২২ জুন কেএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান ডিবির উপ- পুলিশ কমিশনার ( ডিসি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া। তিনি জানান, খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্ধেগ সৃষ্টি হয়েছিল। আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেএমপির উদ্যোগে গত ১ থেকে ২০ জুন পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্য, গোয়েন্দা নগরদারি এবং তথ্যপ্রযুক্তি সহায়তায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, শেখপাড়া মেইন রোডের বাসিন্দা মো: রুহুল আমিনের ছেলে মো: তুষার শিকদার (৩৮), গোবরচাকা এলাকার বাসিন্দা এস এম আয়ুব আলীর ছেলে মো: আবরার ফয়সাল বাদিন(২৪), শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে মো: আল আমিন (২৯), সোনাডাঙ্গা নবীনগর খালাসি মাদ্রাসা এলাকার বাসিন্দা গাউসুল আজমের ছেলে মো: আসিফ (২৫) ও টুটপাড়া জোড়াকল বাজার এলাকার বাসিন্দা মোঃ সাজ্জাদ হোসেন সাব্বির (১৮)। ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা খুলনার চিহ্নিত ” বি কোম্পানি ‘ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামিদের স্বীকারোক্তি ও দেখানো মতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং ৭ দশমিক ৬৫ বোরের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে খুলনায় সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সন্মেলনে ডিবি ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, খুলনা মহানগরীতে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি কিংবা চিহ্নিত অপরাধীকে ছাড় দেওয়া হবে না। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com