ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুলনার চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের দেওয়া তথ্যের একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আজ ২২ জুন কেএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান ডিবির উপ- পুলিশ কমিশনার ( ডিসি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া। তিনি জানান, খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্ধেগ সৃষ্টি হয়েছিল। আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেএমপির উদ্যোগে গত ১ থেকে ২০ জুন পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্য, গোয়েন্দা নগরদারি এবং তথ্যপ্রযুক্তি সহায়তায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, শেখপাড়া মেইন রোডের বাসিন্দা মো: রুহুল আমিনের ছেলে মো: তুষার শিকদার (৩৮), গোবরচাকা এলাকার বাসিন্দা এস এম আয়ুব আলীর ছেলে মো: আবরার ফয়সাল বাদিন(২৪), শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে মো: আল আমিন (২৯), সোনাডাঙ্গা নবীনগর খালাসি মাদ্রাসা এলাকার বাসিন্দা গাউসুল আজমের ছেলে মো: আসিফ (২৫) ও টুটপাড়া জোড়াকল বাজার এলাকার বাসিন্দা মোঃ সাজ্জাদ হোসেন সাব্বির (১৮)। ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা খুলনার চিহ্নিত " বি কোম্পানি ' সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামিদের স্বীকারোক্তি ও দেখানো মতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং ৭ দশমিক ৬৫ বোরের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে খুলনায় সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সন্মেলনে ডিবি ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, খুলনা মহানগরীতে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি কিংবা চিহ্নিত অপরাধীকে ছাড় দেওয়া হবে না। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা