1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ট্রাফিক পুলিশের তৎপরতায় যাত্রাবাড়ীতে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি নারীর নিরাপত্তা ও সমতা নিশ্চিত করতে সৈয়দপুরে পরামর্শ সভা  ইনসানিয়া রিলিফ শিকাগো-আমেরিকার সহযোগিতায় অসহায়দের কৃত্রিম পা সংযোজন ফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক। পটিয়ায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর বৃক্ষরোপণ ও শিশুদের খাবার বিতরণ ঈশ্বরদীতে ডান্স মাস্টার কুরবানের জন্মদিন পালিত ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি ‎ভোলার চর মানিকায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ট্রাফিক পুলিশের তৎপরতায় যাত্রাবাড়ীতে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ

ঢাকা, ২২ জুলাই ২০২৬ খ্রি.রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় ১৯৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল আনুমানিক ৮:০০ ঘটিকায় ট্রাফিক যাত্রাবাড়ী জোনের সদস্যরা ধোলাইপাড় এলাকায় দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন। ট্রাফিক পুলিশের সংকেত উপেক্ষা করে গাড়িটির চালক দ্রুত পালানোর চেষ্টা করলে গাড়িটিকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় চালকসহ তিনজন লোক প্রাইভেটকারটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি তল্লাশি করে ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা প্রাইভেটকারের থেকে ১৯৯ বোতল ফেনসিডিল, মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিয়াজ মেহেদী
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com