ঢাকা, ২২ জুলাই ২০২৬ খ্রি.রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় ১৯৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল আনুমানিক ৮:০০ ঘটিকায় ট্রাফিক যাত্রাবাড়ী জোনের সদস্যরা ধোলাইপাড় এলাকায় দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন। ট্রাফিক পুলিশের সংকেত উপেক্ষা করে গাড়িটির চালক দ্রুত পালানোর চেষ্টা করলে গাড়িটিকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় চালকসহ তিনজন লোক প্রাইভেটকারটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি তল্লাশি করে ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা প্রাইভেটকারের থেকে ১৯৯ বোতল ফেনসিডিল, মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করে।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিয়াজ মেহেদী
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা