1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না। গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি নারীর নিরাপত্তা ও সমতা নিশ্চিত করতে সৈয়দপুরে পরামর্শ সভা  ইনসানিয়া রিলিফ শিকাগো-আমেরিকার সহযোগিতায় অসহায়দের কৃত্রিম পা সংযোজন

ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি

reporter মোঃ সোহেল রানা, রাজশাহী
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ

রাজশাহী মহানগরীতে কথিত ভুয়া কবিরাজের প্রতারণার তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. তানজিলুল ইসলাম (লাইক)।
অভিযোগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক জানতে পারেন, রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি এলাকার বাসিন্দা মুরাদ হোসেন দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক, পানি পড়া ও বিভিন্ন অলৌকিক চিকিৎসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। অভিযোগ রয়েছে, এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য তার কোনো স্বীকৃত প্রাতিষ্ঠানিক শিক্ষা বা চিকিৎসা-সংক্রান্ত যোগ্যতা নেই। স্থানীয়ভাবে তিনি বিভিন্ন মসজিদে কোরআন শিক্ষা গ্রহণ করলেও সেই পরিচয় ব্যবহার করে কবিরাজির নামে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এছাড়াও স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত মুরাদ রাজশাহী সিটি কর্পোরেশনের একজন ভ্যানচালক হিসেবে কাজ করেন। তবে ব্যক্তিগতভাবে তিনি কথিত কবিরাজি কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, এসব তথ্যের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গত ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) রাত প্রায় ৮টার দিকে ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক।
এর পরদিন ২২ জুলাই (বুধবার) সন্ধ্যা প্রায় ৮টার দিকে রাজশাহী নগরীর আল-আরাফাহ একাডেমির সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, মুরাদ হোসেন, তার পিতা নিজাম উদ্দিন এবং তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালান। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সাংবাদিক তানজিলুল ইসলাম (লাইক) প্রাণে রক্ষা পান।
ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে শিরোইল কলোনি, হাজরাপুকুর এলাকার বাসিন্দা মো. মুরাদ হোসেন (পিতা: নিজাম উদ্দিন) ও নিজাম উদ্দিনকে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার পর থেকেই অভিযুক্তরা সাংবাদিক তানজিলুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক তানজিলুল ইসলাম বলেন, “সংবাদ সংগ্রহ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। প্রতারণার অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে হামলার শিকার হয়েছি। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com