1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন কালিয়াকৈরে কাজী অফিসের অনিয়মে দুই সংসারে ভাঙনের আশংকা নালিতাবাড়ীতে প্রেমঘটিত কারণে স্কুলছাত্রীর আত্মহত্যা পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন  পটুয়াখালীতে মিয়াওয়াকি বন সৃজনে বৃক্ষরোপণ শুরু বরিশালে ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর বিশাল মানববন্ধন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য ২ টি দ্বিতল বাস উদ্বোধন ও বৃক্ষ রোপণ কর্মসূচি  ​পাটুরিয়ায় যমুনা নদী থেকে ভাসমান অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করল নৌ পুলিশ ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

reporter এস.এম লুৎফুর কবির,কক্সবাজার
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ কথিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মনছুর আলম (৪২) গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১৫ জুন) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বাহারছড়ার একটি দোতলা বসতবাড়িতে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মনছুর আলম পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়।
আটক মনছুর আলম বাহারছড়া এলাকার বাসিন্দা। তিনি জহির আহমদের ছেলে।
অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র‍্যাব জানিয়েছে, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি সংরক্ষণ এবং বহনের দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।
র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com