1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
​পাটুরিয়ায় যমুনা নদী থেকে ভাসমান অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করল নৌ পুলিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে টিকটককে কেন্দ্র করে স্বামীর হাতে স্ত্রী খুন!অভিযুক্ত স্বামী লিমন আটক বিরলে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কার চাকরি প্রার্থীদের জন্য রেইজ প্রকল্পের ফেনীতে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশ কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রেশনের চাল বিক্রির অভিযোগ,  প্রশ্নের মুখে সিনিয়র জেল সুপার মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন কালিয়াকৈরে কাজী অফিসের অনিয়মে দুই সংসারে ভাঙনের আশংকা নালিতাবাড়ীতে প্রেমঘটিত কারণে স্কুলছাত্রীর আত্মহত্যা পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন  পটুয়াখালীতে মিয়াওয়াকি বন সৃজনে বৃক্ষরোপণ শুরু

​পাটুরিয়ায় যমুনা নদী থেকে ভাসমান অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করল নৌ পুলিশ

reporter ​নান্নু মিয়া
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা (মানসিক ভারসাম্যহীন) ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল অনুমান ৬:১৫ ঘটিকার সময় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ৪ নম্বর ফেরিঘাট এলাকা থেকে হঠাৎ নদীতে পড়ে যান এবং স্রোতের টানে ভাসতে থাকেন। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ডিউটিরত পাটুরিয়া নৌ থানার এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উদ্ধারে নামেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় পাটুরিয়া সোলার প্যানেলের সম্মুখে যমুনা নদী থেকে তাকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়।
​উদ্ধারের পরপরই তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
​নৌ পুলিশ জানায়, উদ্ধারকৃত ব্যক্তির মানসিক ভারসাম্য ঠিক না থাকায় এখন পর্যন্ত তার নাম বা ঠিকানা জানা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com