1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য ২ টি দ্বিতল বাস উদ্বোধন ও বৃক্ষ রোপণ কর্মসূচি  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কার চাকরি প্রার্থীদের জন্য রেইজ প্রকল্পের ফেনীতে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশ কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রেশনের চাল বিক্রির অভিযোগ,  প্রশ্নের মুখে সিনিয়র জেল সুপার মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন কালিয়াকৈরে কাজী অফিসের অনিয়মে দুই সংসারে ভাঙনের আশংকা নালিতাবাড়ীতে প্রেমঘটিত কারণে স্কুলছাত্রীর আত্মহত্যা পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন  পটুয়াখালীতে মিয়াওয়াকি বন সৃজনে বৃক্ষরোপণ শুরু বরিশালে ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর বিশাল মানববন্ধন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য ২ টি দ্বিতল বাস উদ্বোধন ও বৃক্ষ রোপণ কর্মসূচি 

reporter ফিরোজ কবির
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ

ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে দুটি আধুনিক দ্বিতল বাসের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
আজ (১৮ জুন) ধামরাই সরকারি কলেজ প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই বাস দুটির উদ্বোধন ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ
ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেকার আলি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস দুটির শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন (এমপি)।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:জনাব মোঃ আল মামুন, উপজেলা প্রশাসক (ইউএনও), ধামরাই।
জনাব রেদওয়ান রাফি, সহকারী কমিশনার (ভূমি), ধামরাই।জনাব শামসুল আলম, সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি।
আতিকুর রহমান,ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি।আতিকুজ্জামান স্বপন,সাধারণ সম্পাদক,ধামরাই পৌর বিএনপি।জনাব মারুফ সিকদার,সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি।
এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উল্লাস ও পরিবেশ সচেতনতা দীর্ঘদিন ধরে ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহনের সংকট ছিল। নতুন দুটি দ্বিতল বাস চালু হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাস উদ্বোধনের পর পরই শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
প্রধান অতিথি বক্তব্যে বলেন শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও যাতায়াত সহজ করতে সরকার ও প্রশাসন বদ্ধপরিকর। এই দ্বিতল বাস দুটি শিক্ষার্থীদের যাতায়াত যেমন নিরাপদ করবে, তেমনি পরিবেশ রক্ষায় যে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তাতে আমাদের তরুণ প্রজন্মই নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানের শেষ অংশে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ মহতি উদ্যোগের আওতায় কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানান, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই জোড়া উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com