1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বরিশালে ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর বিশাল মানববন্ধন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে টিকটককে কেন্দ্র করে স্বামীর হাতে স্ত্রী খুন!অভিযুক্ত স্বামী লিমন আটক বিরলে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কার চাকরি প্রার্থীদের জন্য রেইজ প্রকল্পের ফেনীতে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশ কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রেশনের চাল বিক্রির অভিযোগ,  প্রশ্নের মুখে সিনিয়র জেল সুপার মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন কালিয়াকৈরে কাজী অফিসের অনিয়মে দুই সংসারে ভাঙনের আশংকা নালিতাবাড়ীতে প্রেমঘটিত কারণে স্কুলছাত্রীর আত্মহত্যা পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন  পটুয়াখালীতে মিয়াওয়াকি বন সৃজনে বৃক্ষরোপণ শুরু

বরিশালে ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর বিশাল মানববন্ধন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

reporter এনায়েত হোসেন মোল্যা, বরিশাল
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ

বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বরিশাল।  ১৭ জুন, ২০২৬ বরিশালের ঐতিহ্যবাহী সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার বরিশাল ব্যুরো অফিসের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর বরিশাল ব্যুরো অফিস প্রধান দীপকচন্দ্র শীল।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন—সাংবাদিক এস এম নওরোজ হীরা,সাংবাদিক এনায়েত হোসেন মোল্লা,লোকমান হাকিম,ফয়সাল আহমেদ মৃধা প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নিজ এলাকায় তাঁর পরিবারের নামে ‘মীরা বাড়ি ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘সীমান্ত ইউনিয়ন’ নামে তিনটি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ ও গঠনকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়। এই সত্য সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে প্রতিমন্ত্রীর ইন্ধনে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানিকর মামলা দায়ের করেন। আদালত উক্ত আবেদনটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এজাহার (এফআইআর) হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।

মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামসুল আলমকে আসামি করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিকরা সত্য প্রকাশ করে তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন। মন্ত্রীর পরিবারের নামে যে তিনটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার। এখানে কোনো মিথ্যা তথ্য ছড়ানো হয়নি। অথচ গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এবং সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতেই এই বানোয়াট মামলা দায়ের করা হয়েছে”।

বক্তারা আরও উল্লেখ করেন, একজন সাংবাদিক হয়ে অন্য সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর পক্ষে বাদী হয়ে মামলা করা সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। তারা বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে অবিলম্বে এই উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশের সমাপনী বক্তব্যে সভাপতি দীপকচন্দ্র শীল বলেন, “অবিলম্বে যদি আমাদের সম্পাদক মেহেদী হাসানসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তবে বরিশালসহ দেশের সকল সাংবাদিক সংগঠনকে সাথে নিয়ে রাজপথে তীব্র ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে”। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বরিশালের কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাসাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com