1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জিরো বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অভিষেক ও সাধারণ সভা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিএমইউজে ফেনী জেলা কমিটির মাসুম সভাপতি আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জামায়াতের মানববন্ধন নবাবগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাবেদুল আনোয়ার একটি ছাগল ছানা বাঁচাতে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বেলকুচিতে পূর্ব বিরোধের জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ নীলফামারীতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে পানিসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ‎ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার ভাঙ্গায় ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক রাজনগরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

জিরো বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অভিষেক ও সাধারণ সভা 

reporter আশরাফুল আহমদ, সিলেট
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ

সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জিরো বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ২০২৬-২০২৭ বর্ষের অভিষেক ও সাধারণ সভা গত  শুক্রবার (১৯ জুন) সিলেটের পাঠানটুলা গোয়াবাড়ি পয়েন্টস্থ ইনসাফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আশরাফুল আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাবেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ উন্নয়ন কর্মী ও শিক্ষক মো. আরিফুর রহমান (পায়েল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলী হায়দার জামি এবং কোষাধ্যক্ষ আতিয়া শারমিন।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শেখ সুহিন মিয়া, আরিয়ান জুম্মান সামি, মঈনুল ইসলাম, বুরহান উদ্দিন, আজহারুল ইসলাম, বেলাল আহমদ সিয়াম, সাইমন, মাহদি, রাহাত ও ইকবাল। বিভিন্ন বিভাগীয় ও জেলা শাখার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবীও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে উন্নত সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান। পরে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়।

সভায় সাংগঠনিক সম্প্রসারণ, সদস্য উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com