1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চলচ্চিত্র পরিচালনায় চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজশাহীর রেল যোগাযোগ মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা  ‎সিংগাইরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১ ময়মনসিংহ সদরে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের চেক বিতরণ মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, এমপি মাজহারুল ইসলাম রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও ডিএসবি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি সুনামগঞ্জের ধুপাজানের বালু মহাল রাতের সিন্ডিকেটদের দখলে,অবাধে হচ্ছে লুটপাট ফুলবাড়ীতে নেশাজাতীয় ট্যাবলেট সহ ১জন আটক ময়মনসিংহে কলেজ শিক্ষকের যাতায়াতের সড়ক বন্ধের অভিযোগ, নিজগৃহে অবরুদ্ধ পরিবার ৪৭টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের দিল রাঙ্গামাটি পুলিশ

চলচ্চিত্র পরিচালনায় চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ

সালাম মাহমুদ: জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকা এবার চলচ্চিত্র পরিচালনায় আসছেন ।তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র “ অন্তরে বাহিরে”। এ চলচ্চিত্রে অভিনয় করবেন একজোড়া নতুন মূখ। চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকা বরেণ্য চলচ্চিত্রকার শেখ নেয়ামত আলীর “আমি নারী” চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে সম্পৃক্ত হন।১৯৯৭ সালে ওস্তাদ জাহাঙ্গীর আলম এর সুন্দরী মিস বাংলাদেশ চলচ্চিত্রের মাধ্যমে বানিজ্যিক চলচ্চিত্রের নায়িকা হিসেবে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন।সুন্দরী মিস বাংলাদেশ চলচ্চিত্রে রাকার বিপরিতে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন।এরপর চিত্রনায়িকা রাকা অভিনয় করেন কুংফু নায়ক, পেশাদার খুনী, নীল নকসা, ওস্তাদ এর ওস্তাদ, ডাইরেক্ট এ্যাকশন, জলন্ত বিস্ফোরন, লাল চোখ, লোহার শিকল, মরন নিশান, ক্যাপ্টেন মারুফ, পিতা পুত্রের গল্প, অসান্ত ভালোবাসাসহ অনেক চলচ্চিত্রে। এসকল চলচ্চিত্রে চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকার বিপরিতে অভনয় করেন ইলিয়াস কাঞ্চন,রুবেল,ওস্তাদ জাহাঙ্গীর আলম, কাজী মারুফ, আসাদুজ্জান নূর, আলেকজান্ডার বো প্রমূখ। শীঘ্রই তিনি ওস্তাদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় ডিজিটাল প্রেম চলচ্চিত্রের মাধ্যমে আবার চলচ্চিত্র অভিনয়ে ফিরবেন। চিত্রনায়িকা রাকা ১৯৯১ সালে মমতাজ উদ্দিন আহমেদের থিয়েটার (আরামবাগ) এর মাধ্যমে গ্রুপ থিয়েটারভিত্তিক নাট্য চর্চায় যুক্ত হন। থিয়েটারের প্রযোজনা সাতঘাটের কানাকড়ি, কাজী নজরুল ইসলামের রাক্ষসী, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রক্ষা ও রূপভান নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক নাটক তথাপি, মাটির মায়া, আপন নিবাস, অতন্ত্র প্রহরী নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। বিটিভির সাপ্তাহিক নাটক আমরা দুটি ভাই কোথাও ক্ষরণসহ অসংখ্য নাটকে তিনি অভিনয় করেন। এছাড়া বেশকিছু প্যাকেজ নাটকে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় মার্শাল আর্ট ভিত্তিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়ে সফলতার পর এবার তিনি চলচ্চিত্র পরিচালনায় আসছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com