1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও ডিএসবি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাটচাষে আগ্রহ হারাচ্ছেন হালুয়াঘাটের কৃষকেরা: অনাবৃষ্টি আর পানি সংকটে কমছে ‘সোনালী আঁশ’ রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও ডিএসবি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন,রংপুর 
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ

রংপুর জেলার নাগরিকদের আরও উন্নত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, পেশাদারিত্ব, দক্ষতা ও কল্যাণ কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও জেলা বিশেষ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
পরিদর্শনের শুরুতে রংপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি রিজার্ভ অফিস ও জেলা বিশেষ শাখার বিভিন্ন দপ্তরের কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ, সদস্যদের কর্মপরিবেশ, শৃঙ্খলা এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় রেঞ্জ ডিআইজি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনে সততা, জবাবদিহিতা, পেশাদারিত্ব ও মানবিক আচরণের কোনো বিকল্প নেই। তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা, শৃঙ্খলা ও আন্তরিকতা বজায় রাখার পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ ও দক্ষতা বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সঞ্জয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. নাছিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আবু রায়হান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. মুকুল হোসেনসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়, এ ধরনের বার্ষিক পরিদর্শনের মাধ্যমে বাহিনীর প্রশাসনিক কার্যক্রম, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও সেবার মান মূল্যায়নের পাশাপাশি জনসেবামুখী পুলিশিংকে আরও কার্যকর করার উদ্যোগ জোরদার করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com