1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহ সদরে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের চেক বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

ময়মনসিংহ সদরে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের চেক বিতরণ

reporter আরিফ রব্বানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহ সদর উপজেলার ০২টি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও ১২টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে মোট ৯ লক্ষ ৯২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ।ময়মনসিংহ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিনিধি, সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ক্যাপিটেশন গ্রান্টের এ অনুদান এতিম শিশুদের শিক্ষা, খাদ্য, আবাসন ও সার্বিক পরিচর্যার ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তারা বলেন, ক্যাপিটেশন গ্রান্টের এ অনুদান এতিম শিশুদের শিক্ষা, খাদ্য, আবাসন ও সার্বিক পরিচর্যার ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে ০২টি এতিমখানা ও ১২ টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্যাপিটেশন গ্রান্ট ও অনুদানের মোট ৯ লক্ষ ৯২ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এদের মাঝে রয়েছে-উপজেলার মহজমপর হাফেজিয়া এতিমখানা, অষ্টধার শিশু সদন, উত্তর দাপুনিয়ার মায়াবী বাংলা সমাজকল্যাণ সংস্থা,গোষ্ঠা দক্ষিণ পাড়া অলিপুর বহুমুখী সমাজকল্যাণ সমিতি,কাউনুয়া সমাজকল্যাণ সংস্থা, আকুয়া আমাদের প্রয়োজন সমাজকল্যাণ সংগঠন, আকুয়া দশেগড়ি কল্যাণ সংগঠন, চর হরিপুর ইদানিং মানব উন্নয়ন সংস্থা, দাপুনিয়া আইকন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চেতনা উন্নয়ন সংস্থা, টান হাসাদিয়া সমাজকল্যাণ সমিতি।

পরে জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ উপজেলা সমাজসেবা কার্যালয়, সদর, ময়মনসিংহ পরিদর্শন করে সনাজসেবা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় করে তাদের জনকল্যাণে কাজ করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ফ্যামিলি কার্ড সহ দপ্তরের সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সবশেষে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সৌন্দর্য বর্ধনে গাছের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com