মাদারীপুর জেলার ডাসার থানার গোপালপুর ইউনিয়নের ফরহাদ আকনের স্ত্রী মিম আক্তার তার শশুর বাড়ির নিজ ঘরে পারিবারিক কলহের জেরে আজ ২১ জুলাই দুপুর আনুমানিক ২.০০ ঘটিকায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি বাড়ির অন্যান্য সদস্যদের নজরে আসলে তাকে দ্রুত কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে তার চিকিৎসা চলাকালে শারীরিক অবনতি দেখাদিলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।
রোগীকে জরুরী বিভাগে নিয়ে গেলে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা শেষে মিম আক্তারকে হাসপাতালে আনার পূর্বেই মৃত হয়েছে বলে ঘোষণা করেন।
মৃত মিম আক্তারের স্বামী প্রবাসে থাকায় তার শশুরের কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে অস্বীকার করেন।
মৃত্যুর কারণ জানতে সদর থানায় যোগাযোগ করলে ময়নাতদন্তেরশ রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে থানা পুলিশ অবহিত করেন।