1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

reporter ​সুমন আহমদ,
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলা সংলগ্ন চেলা নদীর শাখা (চৈলতার ঢালা) স্থানের পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জন নামীয় এবং আরও ১০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।​আজ ২১ জুলাই (২০২৬) মঙ্গলবার ছাতক থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোহাইমিনুল হক।​মামলায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(ক), ১২ এবং একই আইনের ১৫(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।​প্রধান আসামিরা হলেন:১. ইসলাম উদ্দিন মেম্বার (৫২), পিতা- ছালিম উল্লাহ (রহমতপুর, ইসলামপুর ইউপি, ছাতক)
২. জমির আলী (৩৮), পিতা- ছালিম উল্লাহ (রহমতপুর, ইসলামপুর ইউপি, ছাতক)
৩. খালেক মিয়া (৪০), পিতা- সামাদ (আলমপুর, ইসলামপুর ইউপি, ছাতক)৪. মাহমদ হোসেন (৫০), পিতা- আতিকুর রহমান (আলমপুর, ইসলামপুর ইউপি, ছাতক)৫. ধন মিয়া মেম্বার (৬৫), পিতা- জাহির আলি (সোনাপুর, নরসিংপুর, দোয়ারাবাজার) সহ সর্বমোট ২৬ জন নামীয় ব্যক্তি এবং ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন করে আসছিল। গত ১৬ জুলাই ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো: মোহাইমিনুল হকের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি টিম ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর ও পাড়াপুঞ্জি মৌজার অন্তর্গত ১নং ওয়ার্ডের রহমতপুর আলমপুর, কাজীগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর সংলগ্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করেন।
​এলাকাবাসীর লিখিত ও মৌখিক অভিযোগ এবং সরেজমিন পরিদর্শনে দেখা যায়, আসামিরা গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত নিয়মিত রাত ৮:০০ ঘটিকার পর থেকে সকাল পর্যন্ত রাতের আঁধারে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছিল, যা পরিবেশ ও পরিবেশগত প্রতিবেশের চরম ক্ষতিসাধন করেছে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো: মোহাইমিনুল হক জানান, অনুমোদনহীন ও অবৈধভাবে নদীর পাড় কেটে বালু তুলে পরিবেশের অপূরণীয় ক্ষতি করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় আমরা ছাতক থানায় আইনানুগ মামলা দায়ের করেছি। তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে আদালতে দ্রুত চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করবেন। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com