1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি: এনডিপির তীব্র নিন্দা ও গণপ্রতিরোধের ডাক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসানসহ দুইজন গ্রেফতার, উদ্ধার ১,৮০০ পিস ইয়াবা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেলো ১ কোটি ২২ লাখ টাকা চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা। আগৈলঝাড়ায় মহিলা ইউপি সদস্য শিলা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করে ২৯ বিজিবি ফুলবাড়ি মিথ্যা লাইসেন্স তথ্য, রংপুরে লাইভ বেকারিকে জরিমানা

গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি: এনডিপির তীব্র নিন্দা ও গণপ্রতিরোধের ডাক

reporter ঢাকা
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ

জুলাই শহীদ দিবসের কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় সাংস্কৃতিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগের দোসররা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এই হামলার সময় হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এনসিপির আয়োজিত সমাবেশে মঞ্চে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক ১৪৪ ধারা জারি করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনডিপি)-র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন:

“শহীদ আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করতে দেওয়া যাবে না। জুলাই শহীদ দিবসে যদি গোপালগঞ্জে এভাবে তাণ্ডব চালানো হয়, তাহলে আগস্টে তারা মরণ কামড় দেবে, এতে কোনো সন্দেহ নেই। এটাই সময়—ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার।”

তারা আরও বলেন,

“আমরা প্রস্তুত। আপনি কি তৈরি আছেন? যারা গুম, খুন, দমন-পীড়নের রাজনীতি করেছে, তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। আজ গোপালগঞ্জ, কাল হয়তো অন্য জেলা—এই ছড়ানো আগুন থামাতে হলে এখনই জবাব দিতে হবে।”

এনডিপি নেতৃত্ব সরকারের কাছে প্রশ্ন রেখেছে—জুলাই শহীদ দিবসে যেসব মানুষ শহীদদের স্মরণে জড়ো হয়েছিল, তাদের ওপর হামলা চালিয়ে কি সরকার নিজেই স্বীকার করলো যে তারা গণভীতির ওপরই দাঁড়িয়ে আছে?

ফ্যাসিবাদ নিপাত যাক—গণতন্ত্র মুক্ত হোক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com