1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় ময়ুর আবাসিক এলাকার লেক থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার ​শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সু-শিক্ষার আলো ছড়াচ্ছে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা, নতুন কর ছাড়াই ১ হাজার ৬০ কোটি টাকার পরিকল্পনা খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসানসহ দুইজন গ্রেফতার, উদ্ধার ১,৮০০ পিস ইয়াবা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেলো ১ কোটি ২২ লাখ টাকা চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা। আগৈলঝাড়ায় মহিলা ইউপি সদস্য শিলা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

reporter পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ

খুলনার পাইকগাছায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।

এ ছাড়া ষোলআনা সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক আবু সাইদ, আবু সাবাহ, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, রহিমা আক্তার শম্পা, আমিনুর রহমান লিটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com