1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আগৈলঝাড়ায় মহিলা ইউপি সদস্য শিলা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান, সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম রংপুর মেডিকেলে বড় পরিবর্তনের ঘোষণা: ২০ আইসিইউ বেড, সিসিটিভি, পুলিশ ক্যাম্প, দালালমুক্ত সেবার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে ঐক্যবদ্ধ উদ্যোগ ব্যাটারি চালিত অটোয় যাত্রী সেজে ছিনতাই: গাজীপুরসহ সারা দেশে আতঙ্কের নতুন রূপ মেহেন্দিগঞ্জে ফলজ গাছের চারা বিক্রি করতে এসে ডাকাতির শিকার হয়েছেন পিরোজপুরের স্বরূপকাঠির কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। ফেনীর আলোচিত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন খুলনায় ময়ুর আবাসিক এলাকার লেক থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার ​শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সু-শিক্ষার আলো ছড়াচ্ছে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা, নতুন কর ছাড়াই ১ হাজার ৬০ কোটি টাকার পরিকল্পনা

আগৈলঝাড়ায় মহিলা ইউপি সদস্য শিলা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

reporter আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা শিলা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন (টিটু)। এ সময় মরহুমা শিলা বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্য শামীম হোসেন, ইউপি সদস্য ইয়াসির আরাফাত সৌরভ, ইউপি সদস্য মশিউর রহমান, ইউপি সদস্য তালুকদার মনিরুজ্জামান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা রোজিনা আক্তার, মহিলা ইউপি সদস্যা মমতা বিশ্বাস, ইউপি সদস্য মানিক সরদারসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, গ্রাম চৌকিদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া গৈলা আলফারুক এতিমখানার প্রধান শিক্ষক ও এতিমখানার কোমলমতি শিক্ষার্থীরাও দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
দোয়া ও মিলাদ মাহফিলে চেয়ারম্যান শফিকুল হোসেন (টিটু) বলেন, শিলা বেগম ছিলেন ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে ইউনিয়ন পরিষদ একজন দায়িত্বশীল জনপ্রতিনিধিকে হারিয়েছে। তার মৃত্যুতে ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি মরহুমা শিলা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। পরে গৈলা আলফারুক এতিমখানার শিক্ষার্থী ও উপস্থিত মুসল্লিদের অংশগ্রহণে মরহুমা শিলা বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তার পরিবারের সদস্য, স্বজন এবং এলাকাবাসীর জন্যও দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com