1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান, সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম রংপুর মেডিকেলে বড় পরিবর্তনের ঘোষণা: ২০ আইসিইউ বেড, সিসিটিভি, পুলিশ ক্যাম্প, দালালমুক্ত সেবার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে ঐক্যবদ্ধ উদ্যোগ ব্যাটারি চালিত অটোয় যাত্রী সেজে ছিনতাই: গাজীপুরসহ সারা দেশে আতঙ্কের নতুন রূপ মেহেন্দিগঞ্জে ফলজ গাছের চারা বিক্রি করতে এসে ডাকাতির শিকার হয়েছেন পিরোজপুরের স্বরূপকাঠির কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। ফেনীর আলোচিত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন খুলনায় ময়ুর আবাসিক এলাকার লেক থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার ​শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সু-শিক্ষার আলো ছড়াচ্ছে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা, নতুন কর ছাড়াই ১ হাজার ৬০ কোটি টাকার পরিকল্পনা

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

reporter মোঃ রবিউল হোসেন খান,
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ ও প্রকৃতি রক্ষাসহ মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা আজ ৩০ জুলাই খুলনা বয়রাস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্স হাই স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনা পরিবেশ অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা জে, জে, এস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অতিথিরা বলেন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বেশি করে বৃক্ষরোপন করে করতে হবে। সুন্দর পৃথিবী গড়তে আমাদের নগরায়নের পাশাপাশি সবুজায়নের দিকে এগিয়ে যেতে হবে। পরিবেশ রক্ষায় নিজে সচেতন হতে হবে। অন্যকে সচেতন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর পৃথিবী উপহার দিতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। তারা আরো বলেন, নেশা জাতীয় দ্রব্য মানুষের স্বাভাবিক বিকাশের জন্য ক্ষতি তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার ( উওর) সুদর্শন কুমার রায়, বেসরকারি উন্নয়ন সংস্থা জে,জে এস এর নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুনর রশীদ, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভিকটিম সার্পোট সেন্টারের অফিসার ইনচার্জ মোছাঃ মাহমুদা খাতুন, সমাজ সেবক এমডি শহিদুল আলম, কাজী আমিনুল ইসলাম বাহার ও উজানের নির্বাহী পরিচালক মুনসুর আলম চৌধুরী, স্বাগত বক্তব্যে রাখেন, মেট্রোপলিটন পুলিশ লাইন্স স্কুলের সহকারী প্রধান শিক্ষক বৈদ্যনাথ দাশ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আয়োজক কমিটির আহবায়ক অ্যাড: শেখ অলিউল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com