1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মিথ্যা লাইসেন্স তথ্য, রংপুরে লাইভ বেকারিকে জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় ময়ুর আবাসিক এলাকার লেক থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার ​শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সু-শিক্ষার আলো ছড়াচ্ছে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা, নতুন কর ছাড়াই ১ হাজার ৬০ কোটি টাকার পরিকল্পনা খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসানসহ দুইজন গ্রেফতার, উদ্ধার ১,৮০০ পিস ইয়াবা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেলো ১ কোটি ২২ লাখ টাকা চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা। আগৈলঝাড়ায় মহিলা ইউপি সদস্য শিলা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মিথ্যা লাইসেন্স তথ্য, রংপুরে লাইভ বেকারিকে জরিমানা

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ

বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে রংপুর মহানগরীর একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আমেরতলা-মুলাটোল এলাকার রংপুর লাইভ বেকারি পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত হোয়াইট ব্রেড পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে দাবি করলেও তা সঠিক নয় বলে প্রমাণিত হয়। ভোক্তা ও নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট্রোলজি) তাদমিরা শারমিন।
বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা এবং বাজারে প্রতারণা রোধে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com