আজ ৩০ জুলাই ২০২৬ দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম ও সুন্দরা বিওপি কর্তৃক পৃথক ০২টি মাদক এবং চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০৮ বোতল ইস্কফ সিরাপ এবং ১৩০ বোতল বাংলোদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য- ১,৪২,৭০০/- টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত বলে জানিয়েছেন।