1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ফ্যাসিস গুপ্তরা যতই ষড়যন্ত্র করুক বিএনপির সরকারের কোন কিছু করতে পারবে না : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি চট্টগ্রামের সড়কে উন্নয়নের ছোঁয়া, এগোচ্ছে বড় প্রকল্প মহাসড়ক উন্নয়ন, প্রশস্তকরণ ও রক্ষণাবেক্ষণে একাধিক উদ্যোগ টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মদনপুরে অভিযানেও সক্রিয় অবৈধ গ্যাস সিন্ডিকেট

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক

reporter আবদুল্লাহ আল বিন জুবায়ের, কুষ্টিয়া
calendar প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় ধরা পড়া আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চিথলিয়া ৪নং ওয়ার্ড জামায়াতের এক আমিরসহ জামাত-বিএনপি’র ৮ নেতা কর্মী। শনিবার রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিথলিয়া গ্রামের জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মোঃ মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামানিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রমানিক (৫০) ও বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং একই ইউনিয়নের বিএনপি সমর্থক হিসেবে পরিচিত শহীদুল ইসলাম (৫৩)।

মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ নামের এক যুবককে নাশকতা মামলায় আটক করা হয়। আটকের পর তাকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা মামলার আসামী হাফিজুর রহমানের আটকের খবর পেয়ে রাত ২টায় ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি থানায় হাজির হন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন এবং বারবার তদবির করতে থাকেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার ওই নাশকতা মামলার আসামিকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তাদেরই আটক করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে আটককৃতদের মুসলেকা নিয়ে উভয় দলের নেতাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com