ওই ফ্যাসিস গুপ্তরা যতই ষড়যন্ত্র করুক তারেক রহমানের সরকার, বিএনপির সরকারের কোন কিছু করতে পারবে না বলে আমন্তব্য করেছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ।তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সরকারী অডিটোরিয়ামের সামনে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও সমাবেশে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি হারিয়ে যায়নি, বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং সময়ের প্রয়োজনে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে কোন অপশক্তি বাংলাদেশে দাঁড়িয়ে থাকতে পারবে না।পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনে ফ্যাসিস্ট-গুপ্তরা এক হয়ে যাবে বিধায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আমার বিশ্বাস আমরা যদি আমাদের সরকারের কার্যক্রমকে মাঠে-ঘাটে, হাটে বাজারে প্রচার করতে পারি, তবে ওই ফ্যাসিস্ট গুপ্তরা তারেক রহমানের সরকারের, বিএনপি সরকারের কোন কিছুই করতে পারবে না।
প্রতিমন্ত্রী আরোও বলেন, যেখানে সন্ত্রাস, যেখানে অগ্নিসংযোগ,যেখানে ককটেল, যেখানে বোমা, যেখানে ফ্যাসিস সেখানে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।
জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ।সমাবেশ শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃতে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরে শেরে বাংলা পার্কের সামনে গিয়ে শেষ।