1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

reporter ‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া প্রতিনিধি , (কক্সবাজার)
calendar প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ

‎কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের তিন ছেলে নুরুল হুদা (৪০), মোঃ ছিদ্দিক (৩২) এবং মোঃ ইয়াছিন (২৫)।
‎
‎এসআরবি-১৫ সূত্রে জানা যায়, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল দেওয়ার সময় গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, টেকনাফ পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডে নুরুল হুদার বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের জন্য মজুত করা হয়েছে। সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে এসআরবি-১৫ এর দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
‎
‎পরবর্তীতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘরে ইয়াবা মজুতের কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সানসেডের ওপর থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৯টি প্যাকেটে মোট ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
‎
‎বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com