1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আত্রাই-রানীনগর এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে(নাটোর নওগাঁ)আঞ্চলিক মহাসড়কের আত্রাই ও রানীনগরে ২টি পুলিশ বক্স নির্মিত হচ্ছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আত্রাই-রানীনগর এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে(নাটোর নওগাঁ)আঞ্চলিক মহাসড়কের আত্রাই ও রানীনগরে ২টি পুলিশ বক্স নির্মিত হচ্ছে

reporter এ,এস,এম ইমতিয়াজ আহম্মেদ আত্রাই
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ

নাটোর-নওগাঁ) আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন যাবত বিশেষ করে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতি সংঘটিত হয়ে আসছে। গত প্রায় দুই মাস আগে এই মহাসড়কের আত্রাই উপজেলার থাঐপড়া নামক স্থানে এক বিদেশী তার কষ্টার্জিত জিনিসপাতি নিয়ে রাতের বেলা সিএনজি যোগে আসার সময় এক দুর্ধর্ষ ডাকাতির মুখোমুখি হয়ে তার সর্বস্ব হারায়। ফলে এই আঞ্চলিক মহাসড়কটি আইনশৃঙ্খলা চরম অবনতি ঘটে।যদিও মাঝে মাঝে টহল পুলিশ রাস্তা টহল দিলেও এখানে কোন স্থায়ী পুলিশ বক্স না থাকায় সারারাত রাস্তার নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব হয় না।
যার প্রেক্ষিতে অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য এস,এম রেজাউল ইসলাম (রেজু)গত কয়েকদিন আগে তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে বলেন, (নওগাঁ-নাটোর)আঞ্চলিক এই মহাসড়কের দীর্ঘদিন ধরে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে আমার নিজস্ব অর্থায়নে নওগাঁ নাটোর মহাসড়কের রানীনগর উপজেলার বড় বাড়িয়া রেললাইন সংলগ্ন স্থানে এবং আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন স্হানে দুটি পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি।
আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক নজরদারি উপস্থিতি এই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন জনগণের নিরাপত্তার জন্য আমার এই উদ্যোগ অব্যাহত থাকবে।
অত্র এলাকার জনসাধারণ এই মহাসড়কের দুটি পুলিশ বক্স নির্মাণে মাননীয় সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এবং এই মহাসড়কে মানুষ শান্তিতে চলাফেরা করতেপারবে বলে মনে করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com