1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাঁশখালী উপজেলা প্রসাশনের উদ্যাগে ত্রান সামগ্রী বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন ধামরাইয়ে ছাড়পত্রহীন শোভা ব্যাটারিকে ১ লাখ টাকা জরিমানা, নিয়মিত অভিযানের ঘোষণা ফেনীর ফুলগাজীকে দ্রুত পৌরসভায় রূপান্তর করা হবে’ — এমপি রফিকুল আলম মজনু আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় মামলা: রাতভর অভিযান চালিয়ে ১৮ আসামি গ্রেপ্তার সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই রামগঞ্জে ছুরিকাঘাতে বিএনপি নেতা গুরুতর আহত, মাদক মামলার জেরে হামলার অভিযোগ কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার হারবাংয়ের বন্যাকবলিত এলাকায় জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত  দুর্যোগের দুর্দিনে মানবতার দৃষ্টান্ত: ইয়াংছায় ২৩৯ পরিবারের পাশে নেজাম উদ্দিন কোম্পানি

বাঁশখালী উপজেলা প্রসাশনের উদ্যাগে ত্রান সামগ্রী বিতরণ

reporter নজরুল ইসলাম, সিকদার বাঁশখালী 
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বাঁশখালীর বহু মানুষ আজ দুর্বিষহ সময় পার করছেন। অসংখ্য পরিবার পানিবন্দী, অনেকেই ঘরবাড়ি, জীবিকা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। এই কঠিন সময়ে উপজেলা প্রশাসন,বাঁশখালী জনসাধারণের পাশে রয়েছে এবং সর্বশক্তি দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত নিরলসভাবে দুর্গত এলাকায় পৌঁছে যাচ্ছেন। হাঁটুপানি, কোথাও কোথাও কোমরসমান পানি অতিক্রম করেও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা ও জরুরি সেবা ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন।

তবে দুর্যোগের ব্যাপকতা ও বাস্তব পরিস্থিতির কারণে প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও হয়তো এখনো প্রতিটি দুর্গত মানুষের কাছে একই সময়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ জন্য উপজেলা প্রসাশন দুঃখিত প্রকাশ করেছেন উপজেলা প্রসাশন আশ্বস্ত করেছেন ক্ষতিগ্রস্ত মানুষকে পর্যায়ক্রমে প্রত্যেকের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

ইতোমধ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনগণের আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন স্থানে রাস্তা ও বেড়িবাঁধ সীমিত পরিসরে কেটে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হয়েছে। এর ইতিবাচক প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আমরা আশাবাদ ব্যাক্ত করেন উপজেলা প্রসাশন।

আগামীকাল থেকে ত্রাণ কার্যক্রম আরও বিস্তৃত ও জোরদার করা হবে। আমরা সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সকল মানবিক মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান বাঁশখালী উপজেলা প্রসাশন।

বাঁশখালীতে এই দুর্যোগে ইতোমধ্যে তিনজন শিশু পানির স্রোতে মারা গেছে বলে জানাযায়।
পাহাড়ি ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে কোনো ঝুঁকি না নেওয়া ওশিশু, বয়োবৃদ্ধ, নারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান বাঁশখালী উপজেলা প্রসাশন।

সবাইকে ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই দুর্যোগ মোকাবিলা সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com