রংপুরের সিনিয়র সাংবাদিক, রিপোর্টার্স ক্লাব রংপুরের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১১ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে রংপুরের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করে সহকর্মী ও পাঠকমহলের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।