1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হারবাংয়ের বন্যাকবলিত এলাকায় জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন ধামরাইয়ে ছাড়পত্রহীন শোভা ব্যাটারিকে ১ লাখ টাকা জরিমানা, নিয়মিত অভিযানের ঘোষণা ফেনীর ফুলগাজীকে দ্রুত পৌরসভায় রূপান্তর করা হবে’ — এমপি রফিকুল আলম মজনু আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় মামলা: রাতভর অভিযান চালিয়ে ১৮ আসামি গ্রেপ্তার সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই রামগঞ্জে ছুরিকাঘাতে বিএনপি নেতা গুরুতর আহত, মাদক মামলার জেরে হামলার অভিযোগ কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার হারবাংয়ের বন্যাকবলিত এলাকায় জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত  দুর্যোগের দুর্দিনে মানবতার দৃষ্টান্ত: ইয়াংছায় ২৩৯ পরিবারের পাশে নেজাম উদ্দিন কোম্পানি

হারবাংয়ের বন্যাকবলিত এলাকায় জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ

reporter চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ২:২০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রাথমিকভাবে রান্না করা খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১১ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর মাওলানা অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ও মাওলানা সিরাজুল ইসলাম এবং হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে। স্থানীয় বাসিন্দারা এ সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়ে দুর্যোগকালে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com