1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুরে ডুয়েট ভিসির সাথে ডুয়েট ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সাক্ষাৎ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন ধামরাইয়ে ছাড়পত্রহীন শোভা ব্যাটারিকে ১ লাখ টাকা জরিমানা, নিয়মিত অভিযানের ঘোষণা ফেনীর ফুলগাজীকে দ্রুত পৌরসভায় রূপান্তর করা হবে’ — এমপি রফিকুল আলম মজনু আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় মামলা: রাতভর অভিযান চালিয়ে ১৮ আসামি গ্রেপ্তার সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই রামগঞ্জে ছুরিকাঘাতে বিএনপি নেতা গুরুতর আহত, মাদক মামলার জেরে হামলার অভিযোগ কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার হারবাংয়ের বন্যাকবলিত এলাকায় জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত  দুর্যোগের দুর্দিনে মানবতার দৃষ্টান্ত: ইয়াংছায় ২৩৯ পরিবারের পাশে নেজাম উদ্দিন কোম্পানি

গাজীপুরে ডুয়েট ভিসির সাথে ডুয়েট ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সাক্ষাৎ

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী,গাজীপুর
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ

গাজীপুরে–ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এবং ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. সিরাজুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহফুজ আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সকালে ভিসির কার্যালয়ের সভাকক্ষে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে এক মতবিনিময় সভায় ডুয়েটের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, ‘ডুয়েট-ডে’ উদযাপন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। এ সময় ভিসি মহোদয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের যৌথ ভূমিকা ও সহযোগিতার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় সাবেক ছাত্রনেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডুয়েট শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সালাম, ফাউন্ডার আহ্বায়ক প্রকৌশলী এস এম আলী আকবর, সাবেক সহ-সভাপতি প্রকৌশলী বাচ্চু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মকবুল আহমেদ, ডুয়েট ছাত্র সংসদের সাবেক ভিপি প্রকৌশলী মজিবুর রহমান কাজল, এজিএস প্রকৌশলী মোস্তফা কামাল, প্রকৌশলী নুরুল ইসলাম নূরু, প্রকৌশলী সাজ্জাদ হোসেন এবং প্রকৌশলী ফজলুর রহমান ফজলুসহ ১৫ জনের একটি প্রতিনিধি দল।
মতবিনিময় শেষে ডুয়েট জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান সভাপতি জামিলুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতাগণ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com