1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আলফাডাঙ্গায় ইয়াবা কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তি আটক, পরে মুচলেকায় মুক্ত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন

আলফাডাঙ্গায় ইয়াবা কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তি আটক, পরে মুচলেকায় মুক্ত

reporter আলফাডাঙ্গা প্রতিনিধি
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার নোওয়াপাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তিকে আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় নোওয়াপাড়া ও বাঁকাইল এলাকার যুবকদের দাবি, তারা ইয়াবার এক ক্রেতাকে হাতেনাতে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত বিক্রেতাকেও আটক করেন। তবে পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাউকেই থানায় হস্তান্তর করা হয়নি।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বিকেলে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন যুবক খেলাধুলা করছিলেন। এ সময় সন্দেহজনক চলাফেরা দেখে তারা পারভেজ (পিতা: সাইফার), বাড়ি চরনোওয়াপাড়া, নামের এক ব্যক্তিকে আটক করেন। যুবকদের দাবি, তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটকের পর পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবকেরা নোওয়াপাড়া কেমিক্যাল ফ্যাক্টরির সামনে গিয়ে কাজী সোহাগ নামে এক ব্যক্তিকে আটক করেন। তাদের দাবি, তিনিই পারভেজের কাছে ইয়াবা বিক্রি করেছিলেন। পরে দুইজনকে একসঙ্গে রেখে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে এলাকার যুবকদের পক্ষ থেকে শাকিব ও আমির হামজা বলেন, “আমরা দুই গ্রামের অনেক যুবক সেখানে ছিলাম। পারভেজকে আটকের পর সে সোহাগের নাম ও অবস্থান জানায়। পরে আমরা সোহাগকে আটক করি। কিছুক্ষণ পর আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান (হাসিব) ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যাওয়ার কথা বলে আমাদের কাছ থেকে নিয়ে যান। পরে জানতে পারি, তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”ঘটনার বিষয়ে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান (হাসিব) বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখি জনতা দুই ব্যক্তিকে মারধর করছে। আমি সবাইকে শান্ত করি এবং আলফাডাঙ্গা থানার ওসিকে বিষয়টি জানাই। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
অন্যদিকে, আটক দুই ব্যক্তির বক্তব্যে ভিন্নতা দেখা যায়। অভিযোগকারী পক্ষের দাবি, পারভেজ ইয়াবা কেনার বিষয়টি স্বীকার করেছেন। তবে কাজী সোহাগ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি পারভেজের কাছে কোনো ইয়াবা বিক্রি করেননি।পরদিন সকালে বিষয়টি জানতে এলাকার কয়েকজন যুবক আলফাডাঙ্গা থানায় গেলে, তাদের দাবি অনুযায়ী ওসি জানান অভিযুক্তদের কাউকেই থানায় আনা হয়নি।শুক্রবার জুমার নামাজ শেষে নোওয়াপাড়া দারোগাবাড়ি জামে মসজিদের সামনে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি নিয়ে আলোচনা করেন। তারা মাদকবিরোধী ভূমিকা রাখায় যুব সমাজের প্রশংসা করেন। একই সঙ্গে, যদি আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তবে তা মাদক নিয়ন্ত্রণে নেতিবাচক বার্তা দেবে বলে মন্তব্য করেন।এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুল ইসলাম বলেন, “আমাকে হাসিব ভাই ফোন করেছিলেন। তিনি জানান, দুই ব্যক্তিকে আটক করে মারধর করা হচ্ছে। আমি আহত হলে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিই এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরদিন সকালে গ্রামের কয়েকজন যুবক থানায় এসে বিষয়টি জানতে চাইলে আমি তাদের বলেছি, থানায় কাউকে হস্তান্তর করা হয়নি।”
উল্লেখ্য, অভিযোগের বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়েছে কি না বা উদ্ধার হওয়া কথিত ইয়াবা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় সংশ্লিষ্টদের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com