দিনাজপুরের বিরলে নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
“তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি – আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এ এল এম মামুনুর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার,উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন,বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সফল কর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।