1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করছেন সেতু বিভাগের সচিব মুলাদীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত নাসিকে সীমানা প্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত, এলাকাজুড়ে ক্ষোভ বিরলে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত

এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

reporter স্বপ্নীল চৌধুরী জাবেদ , রামগঞ্জ (লক্ষ্মীপুর) 
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের ছবি কৃত্রিম বুদ্ধিরমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে শনিবার ইছাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির নেতারা দাবি করেন, পরিকল্পিতভাবে এমপি শাহাদাত হোসেন সেলিমের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তার বিকৃত ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।
ইছাপুর ইউনিয়ন বিএনতি ও সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ অলিউল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ইছাপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীরামপুর কারি বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. অলিউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতা সাগর হোসেন শুক্কুর।
বক্তব্য দেন ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্ল্যা, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সম্রাট, উপজেলা যুবদলের সদস্য রবিউল আলম তালুকদার, যুবদল নেতা জুয়েল আলম ভূঁইয়া, মাকছুদ আলম, আব্দুল কাদের, জেলা যুবদলের নেতা মাসুদ আলম দিদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আকবর হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দল নেতা সাগর হোসেন শুক্কুর, সোহাগ রানা, গাজী রবিউল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব হোসেন, সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সি, দপ্তর সম্পাদক মিরাজ মালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধে দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com