1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শাহজাদপুরে রুপান্তর পরিবারের উদ্যোগে মাদক বিরোধী সেমিনার  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন

শাহজাদপুরে রুপান্তর পরিবারের উদ্যোগে মাদক বিরোধী সেমিনার 

reporter মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর 
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ

” চলো যায় যুদ্ধে,মাদকের বিরুদ্ধে” এই স্লোগান কে সামনে রেখে,সিরাজগঞ্জের শাহজাদপুরে রুপান্তরের উপদেষ্টা রেজা আহমদের উদ্যোগে মাদকবিরোধী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  গত ১০ জুলাই শুক্রবার বিকালে, শাহজাদপুর পৌরসভার দরগাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় উক্ত সেমিনারের আয়োজন করা হয়। রূপান্তরের আহবায়ক,মোঃরাতুল বিন হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায়,,,

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব মোঃরেজাউল ইসলাম রাজা।

আরো উপস্থিত ছিলেন, রূপান্তরের উপদেষ্টা, মোঃসোহেল রানা নিউটন, মোঃ ইলিয়াস ফরহাদ।এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দরগাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ,মোঃ মোজাফফর হোসেনসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

আয়োজকরা জানান, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ, বিশেষ করে যুবসমাজ কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সেমিনারে বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবং মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com