" চলো যায় যুদ্ধে,মাদকের বিরুদ্ধে" এই স্লোগান কে সামনে রেখে,সিরাজগঞ্জের শাহজাদপুরে রুপান্তরের উপদেষ্টা রেজা আহমদের উদ্যোগে মাদকবিরোধী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুলাই শুক্রবার বিকালে, শাহজাদপুর পৌরসভার দরগাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় উক্ত সেমিনারের আয়োজন করা হয়। রূপান্তরের আহবায়ক,মোঃরাতুল বিন হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায়,,,
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব মোঃরেজাউল ইসলাম রাজা।
আরো উপস্থিত ছিলেন, রূপান্তরের উপদেষ্টা, মোঃসোহেল রানা নিউটন, মোঃ ইলিয়াস ফরহাদ।এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দরগাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ,মোঃ মোজাফফর হোসেনসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।
আয়োজকরা জানান, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ, বিশেষ করে যুবসমাজ কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সেমিনারে বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবং মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা