1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভাঙ্গা ভূমি অফিসে ৩ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব আদায়, জনসেবায়ও অনন্য সাফল্য - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ কুলিয়ারচরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার কক্সবাজারে ডাম্পার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত  সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট—চৌদ্দগ্রামে এক দিনে ৩ মৃত্যু লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার পটুয়াখালীতে ‘নারিকেল বাগান প্রকল্পের’ উদ্বোধন শিবালয়ের তেওতায় মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে যুবসমাজের সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল বিসিকে সিলগালা গুদাম থেকে ২ কোটি টাকার জব্দ মালামাল গায়েব,তদন্তে কতৃপক্ষ রাঙ্গাবালীতে সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ ছাতকে চাঁদাবাজ রনি কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে দুইগ্রামের সংবাদ সম্মেলন

ভাঙ্গা ভূমি অফিসে ৩ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব আদায়, জনসেবায়ও অনন্য সাফল্য

reporter মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) 
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ

স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ২০২৫–২৬ অর্থবছরে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ভূমি অফিস। একদিকে যেমন রাজস্ব আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে, অন্যদিকে ভূমিসেবা, গণশুনানি, সরকারি জমি উদ্ধার ও মোবাইল কোর্ট পরিচালনাতেও মিলেছে উল্লেখযোগ্য সাফল্য।

২০২৫–২৬ অর্থবছরে বিভিন্ন খাত থেকে সর্বমোট ৩ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৫৯৩ টাকা রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছে ভাঙ্গা উপজেলা ভূমি অফিস। রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্যভাঙ্গা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সূত্রে জানা গেছে, ভূমি উন্নয়ন করের সাধারণ দাবি থেকে ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫২৩ টাকা আদায় হয়েছে। এ খাতে শতভাগ আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

সরকারি সংস্থার ভূমি উন্নয়ন কর বাবদ আদায় হয়েছে আরও ৮২ লাখ ৩৭ হাজার ৩৪৫ টাকা, যা সংশ্লিষ্টদের মতে সরকারি সংস্থার ক্ষেত্রে এযাবৎকালের সর্বোচ্চ আদায়। এছাড়া অর্পিত সম্পত্তির লিজমানি বাবদ ১৫ লাখ ৭৬ হাজার ৪৯৮ টাকা, অনুমোদিত নামজারি বাবদ ৯৮ লাখ ৯০ হাজার টাকা, অননুমোদিত/বাতিল নামজারি বাবদ ২ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকা, হাট-বাজার একসনা বন্দোবস্ত বাবদ ৮ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা এবং জলমহাল ইজারা বাবদ ৭ লাখ ৩৭ হাজার ৬১২ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

মোবাইল কোর্টেও কঠোর অবস্থান শুধু রাজস্ব আদায় নয়, আইন বাস্তবায়নেও সক্রিয় ছিল ভাঙ্গা উপজেলা ভূমি প্রশাসন। ২০২৫–২৬ অর্থবছরে পরিচালিত মোবাইল কোর্টে ১৫৬টি মামলায় ১৮ লাখ ৭৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভিন্ন আইনের আওতায় পরিচালনা করা হয়েছে ৩৯টি অভিযান। এছাড়া ২০টি মামলায় ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভূমিসেবায়ও গতি বেড়েছে ভূমি সংক্রান্ত সেবা দ্রুত ও হয়রানিমুক্ত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এ সময়ে ৩৭০টি মিস কেস গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারার ৫৫০টি মামলার প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় ৭৫টি সিআর মামলার প্রতিবেদন পাঠানো হয়েছে। আদালতের রায় ও ডিক্রির ভিত্তিতে বিজয়ী পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে সরকারি বেদখলকৃত খাস জমি উদ্ধার করা হয়েছে।

এছাড়া দেওয়ানি মামলায় ২৫০টি এসএফ এবং ২০০টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলার প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। ‘মানুষকে হয়রানি নয়, সেবা দেওয়াই মূল লক্ষ্য’ ভাঙ্গা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন,“ভূমি অফিসে মানুষ সেবা নিতে আসেন, হয়রানির শিকার হতে নয়। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত পরিবেশে জনগণকে সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। কোনো মানুষ যেন তার ন্যায্য ভূমিসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।”

তিনি আরও বলেন,“প্রতিদিন গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনছি এবং বিধি অনুযায়ী তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছি। রাজস্ব আদায় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সরকারি সম্পত্তি রক্ষা, খাস জমি উদ্ধার, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব।”

তিনি বলেন,“আগামীতেও সেবার মান আরও উন্নত করতে প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি প্রশাসন নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।”সংশ্লিষ্টদের মতে, রাজস্ব আদায়ে সাফল্যের পাশাপাশি নিয়মিত গণশুনানি, মোবাইল কোর্ট, সরকারি জমি উদ্ধার এবং ভূমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ ভাঙ্গা উপজেলা ভূমি অফিসের কার্যক্রমকে আরও গতিশীল করেছে। এতে সাধারণ মানুষের ভূমিসেবা পাওয়ার ক্ষেত্রে আস্থা ও প্রত্যাশা দুটোই বাড়ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com