1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ প্রধান শিক্ষকের কক্ষে তালা,ভোগান্তিতে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সভা বোয়ালমারীতে ব্যবসায়িক লেনদেন নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন দীঘিনালায় বন্যাদুর্গত আশ্রয়কেন্দ্রে ৭৫১ মানুষের মাঝে সেনাবাহিনীর দুপুরের খাবার বিতরণ বর্ষা ক্লাইমেট অ্যাকশন’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরুন্দিতে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না.গঞ্জে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা

ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

reporter  ফিরোজ কবির
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উৎসব-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।  ০৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন ঢাকা-২০ আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন,ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও ধামরাই পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান।
সভাপতিত্ব করেছেন ধামরাই উপজেলা প্রশাসক আল মামুন (ইউএনও)ও সহকারী কমিশনার রেদওয়ান আহমেদ রাফি (ভূমি)
​ঐতিহাসিক এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মেলা উদযাপন কমিটির সমন্বয়ে প্রতি বছরের ন্যায় এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় মেলা প্রাঙ্গণ ও রথযাত্রার রুটসমূহে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
​উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।ঢাকা-২০ আলহাজ্ব মোঃতমিজ উদ্দিন বলেন ধামরাইয়ের এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এই অঞ্চলের একটি বড় ঐতিহ্য। উৎসবটি যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, সাদা পোশাকে পুলিশি নজরদারি এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েনের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
স্বেচ্ছাসেবক সংগঠন হিসেবে ছিলেন অদম্য ফাউন্ডেশনের সভাপতি সায়েম আব্দুল্লাহ (মামুন) ও অন্যান্য সদস্যবৃন্দ।
​সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা এবং রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com