1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দীঘিনালায় বন্যাদুর্গত আশ্রয়কেন্দ্রে ৭৫১ মানুষের মাঝে সেনাবাহিনীর দুপুরের খাবার বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ প্রধান শিক্ষকের কক্ষে তালা,ভোগান্তিতে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সভা বোয়ালমারীতে ব্যবসায়িক লেনদেন নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন দীঘিনালায় বন্যাদুর্গত আশ্রয়কেন্দ্রে ৭৫১ মানুষের মাঝে সেনাবাহিনীর দুপুরের খাবার বিতরণ বর্ষা ক্লাইমেট অ্যাকশন’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরুন্দিতে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না.গঞ্জে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা

দীঘিনালায় বন্যাদুর্গত আশ্রয়কেন্দ্রে ৭৫১ মানুষের মাঝে সেনাবাহিনীর দুপুরের খাবার বিতরণ

reporter সুমন উদ্দীন, দীঘিনালা (খাগড়াছড়ি) 
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাকবলিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বানভাসি মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে দীঘিনালা জোন।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুর ১২টা থেকে উপজেলার ১৬টি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মোট ৭৫১ জন বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা দুপুরের খাবার বিতরণ করা হয়। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘব এবং মানবিক সহায়তার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করে দীঘিনালা জোন।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, বন্যাদুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com