1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরুন্দিতে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ প্রধান শিক্ষকের কক্ষে তালা,ভোগান্তিতে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সভা বোয়ালমারীতে ব্যবসায়িক লেনদেন নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন দীঘিনালায় বন্যাদুর্গত আশ্রয়কেন্দ্রে ৭৫১ মানুষের মাঝে সেনাবাহিনীর দুপুরের খাবার বিতরণ বর্ষা ক্লাইমেট অ্যাকশন’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরুন্দিতে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না.গঞ্জে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরুন্দিতে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি 

reporter মোঃ আজিজুর রহমান (আজিজ)
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
৯ জুলাল /২০২৬ ইং তারিখ  বৃহস্পতিবার দুপুরে নরুন্দি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে নরুন্দি ইউনিয়ন ভূমি অফিস, স্কুল, কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় বিএনপি নেতারা বলেন, “বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
তারা আরও বলেন, কেবল চারা রোপণ করলেই হবে না, রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে যেন প্রতিটি চারা বড় হয়ে প্রকৃতিতে অবদান রাখতে পারে।
এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা, নরুন্দি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় কমপক্ষে একটি করে গাছের চারা রোপণ করার অঙ্গীকার করেন।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com