1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বর্ষা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ প্রধান শিক্ষকের কক্ষে তালা,ভোগান্তিতে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সভা বোয়ালমারীতে ব্যবসায়িক লেনদেন নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন দীঘিনালায় বন্যাদুর্গত আশ্রয়কেন্দ্রে ৭৫১ মানুষের মাঝে সেনাবাহিনীর দুপুরের খাবার বিতরণ বর্ষা ক্লাইমেট অ্যাকশন’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরুন্দিতে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না.গঞ্জে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

বর্ষা

reporter লায়ন মোঃ গনি মিয়া বাবুল
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ

বর্ষা মানেই তো মেঘ আর বৃষ্টি
নব নব উদ্দীপনায় নতুন নতুন সৃষ্টি,
আকাশে বাতাসে জলাশয়ে ভেসে ভেসে
অপরুপ সৌন্দর্য নিয়ে বর্ষা আসে।

বর্ষা মানেই তো খিচুড়ির আয়োজন
শান্তি আনে প্রাণে আনন্দের জাগরণ
ইলিশ না হোক শর্ষের তেলে আলুভর্তা
শিশুর মনে জাগে বর্ষার উচ্ছলতা।

বর্ষা মানেই তো কদম ফুল
আমরা চিনতে করবো না ভুল,
বেলি বকুল হাসনাহেনা ফুলের ঘ্রাণে
আনন্দের জোয়ার আসে সকল প্রাণে।

বর্ষা মানেই তো মেঘে ঢাকা আকাশ
ভেজা ভেজা আবহে স্নিগ্ধ বাতাস,
চারদিক মুখরিত গুরুগুরু গর্জন
আকাশের বুক চিরে রাতদিন বর্ষন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com