ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উৎসব-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন ঢাকা-২০ আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন,ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও ধামরাই পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান।
সভাপতিত্ব করেছেন ধামরাই উপজেলা প্রশাসক আল মামুন (ইউএনও)ও সহকারী কমিশনার রেদওয়ান আহমেদ রাফি (ভূমি)
ঐতিহাসিক এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মেলা উদযাপন কমিটির সমন্বয়ে প্রতি বছরের ন্যায় এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় মেলা প্রাঙ্গণ ও রথযাত্রার রুটসমূহে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।ঢাকা-২০ আলহাজ্ব মোঃতমিজ উদ্দিন বলেন ধামরাইয়ের এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এই অঞ্চলের একটি বড় ঐতিহ্য। উৎসবটি যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, সাদা পোশাকে পুলিশি নজরদারি এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েনের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
স্বেচ্ছাসেবক সংগঠন হিসেবে ছিলেন অদম্য ফাউন্ডেশনের সভাপতি সায়েম আব্দুল্লাহ (মামুন) ও অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা এবং রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা