1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঘোড়াঘাটে নিষিদ্ধ চায়না দুয়ারি (সয়তান জালে) সয়লাব বিপর্যস্ত জলাশয়, হুমকিতে দেশীয় মাছ ‎বকশীগঞ্জে পানিবন্দী ৩ শতাধিক পরিবারের পাশে পৌর বিএনপি নেতা শাকিল, নিজ উদ্যোগে পানি নিষ্কাশন চকরিয়া কৈয়ারবিলে থেমে নাই ত্রাণ বিতরণ, ৬ষ্ট দিনের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন লিখিত বক্তব্য পাঠ করার ‘অপরাধে যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে বিএনপি নেতা কর্তৃক হুমকি। শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী: ড. সাইমুম পারভেজ ফুলবাড়ী বিজিবির উদ্যোগ ১৫ জনকে ইলেকট্রনিক প্রশিক্ষণ এর উদ্বোধন। খুলনায় বিদেশি রিভলবার সহ টাইগার গ্রুপের সদস্য গ্রেফতার গাজীপুর সিটি করপোরেশনের ৫,১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেছেন।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি ও প্রগতির বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট বর্ণাঢ্য কুচকাওয়াজ করেছে।

প্রধানমন্ত্রী সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-বীরত্ব) এবং ৬০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-বীরত্ব) প্রদান করেন। এছাড়া ৯৫ জন পুলিশ সদস্য বিপিএম সেবা পদক এবং ২১০ জন পিপিএম সেবা পদক পেয়েছেন।

সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

দৈনিক সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে এবং টিভি চ্যানেলগুলো পুলিশ সপ্তাহে বিশেষ আলোচনার আয়োজন করবে।

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মুস্তাফিজুর রহমান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তাঁকে স্বাগত জানান।

এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com