1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শাহজাদপুরে বিভিন্ন কর্মসূচিতে দিনব্যাপী ব্যস্ত সময় কাটালেন - স্বাস্থ্য প্রতিমন্ত্রী,প্রফেসর ডাঃ এম.এ.মুহিত। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান ধুরইল ইউনিয়নের আমরাইল ব্লকে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম মনিটরিং

শাহজাদপুরে বিভিন্ন কর্মসূচিতে দিনব্যাপী ব্যস্ত সময় কাটালেন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী,প্রফেসর ডাঃ এম.এ.মুহিত।

reporter মোঃজুবায়ের হাসান
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নানা উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিয়ে দিনব্যাপী ব্যস্ত সময় কাটিয়েছেন মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সিরাজগঞ্জ- ৬ আসনের এমপি প্রফেসর ডাঃএম.এ.মুহিত।

শনিবার (১৮ জুলাই)তিনি শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে একাধিক প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, পরিদর্শন এবং বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

দিনের শুরুতে তিনি মশিপুর বাজার সংলগ্ন ছোট ব্রিজ থেকে লালপুর পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন। পরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ব্যাংক চেকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেন।

এরপর শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন পৌরসভার উদ্যোগে ২৫টি ডাস্টবিন নির্মাণ এবং দুটি ওয়াশ ব্লক নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন তিনি।

শাহজাদপুর উপজেলা পরিষদে অনুষ্ঠিত অনুষ্ঠানে এডিপির আওতায় সেলাই মেশিন বিতরণ এবং কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেন্ডিং মেশিন প্রদান করা হয়। একই সঙ্গে গাড়াদহ ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় সাইকেল, ফ্যান, বেঞ্চ, চেয়ার এবং কৃষি অফিসের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।

এদিন শাহজাদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় একটি ভ্যানগাড়ি, দুটি টং দোকানসহ ভ্যান, মুদি দোকানের প্রয়োজনীয় মালামাল এবং একটি ব্যাটারিচালিত ভ্যান বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়।

শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির অংশ হিসেবে জামিরতা জোহরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে হাইজিন কর্নারের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
এ সময় শিক্ষার্থীদের মাঝে ছাতা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

পরে তিনি জামিরতা ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, টিনশেড সেমিপাকা শ্রেণিকক্ষ উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এছাড়া ও তিনি তার পিতা মরহুম প্রফেসর ডঃএম. এ.মতিন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং সোনাতনী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সিরাজগঞ্জ -৬ আসনের এমপি ডাঃ এম.এ.মুহিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,জনাব সাবরিনা শারমিন।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সহধর্মিণী সমাজসেবকঃ ফাহমিদা মুহিতসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী শাহজাদপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে শনিবার সন্ধ্যা – ৭টার দিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সিরাজগঞ্জ -৬ আসনের এমপি ডাঃ এম. এ.মুহিত ঢাকার উদ্দেশে শাহজাদপুর ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com