1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

reporter মোঃআশরাফ আলী
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ

আশুলিয়া জামগড়ায় মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে ঢাকার সাভারের আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

মাদকবিরোধী সাধারণ সচেতন নাগরিক সমাজ-এর উদ্যোগে আয়োজিত র‍্যালিটি আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকার মার্কেটে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম মণ্ডল বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদকের কোনো স্থান নেই।”

বিশেষ অতিথির বক্তব্যে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দুলাল মীর বলেন, “এলাকা থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে আমরা বদ্ধপরিকর। যুবসমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে এনে আলোর পথে পরিচালিত করতে এ ধরনের সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।”

এ সময় বক্তব্য দেন ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জসিম মিয়া এবং ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাসান উল্লাহ ভূঁইয়া। বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ত উদ্যোগের কোনো বিকল্প নেই। নিজ নিজ অবস্থান থেকে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ, স্থানীয় সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মসূচি আরও ব্যাপকভাবে আয়োজনের আহ্বান জানান।
স্থানীয়দের মতে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতামূলক এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে সহায়ক হবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com