1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হার্টের অবৈধ রিং ব্যবসার অভিযোগ: চিকিৎসক-নার্সসহ একটি চক্রের বিরুদ্ধে তদন্তের দাবি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না : খুলনা রেঞ্জ ডিআইজি ঘোড়াঘাটে নিষিদ্ধ চায়না দুয়ারি (সয়তান জালে) সয়লাব বিপর্যস্ত জলাশয়, হুমকিতে দেশীয় মাছ ‎বকশীগঞ্জে পানিবন্দী ৩ শতাধিক পরিবারের পাশে পৌর বিএনপি নেতা শাকিল, নিজ উদ্যোগে পানি নিষ্কাশন চকরিয়া কৈয়ারবিলে থেমে নাই ত্রাণ বিতরণ, ৬ষ্ট দিনের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন লিখিত বক্তব্য পাঠ করার ‘অপরাধে যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে বিএনপি নেতা কর্তৃক হুমকি। শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী: ড. সাইমুম পারভেজ ফুলবাড়ী বিজিবির উদ্যোগ ১৫ জনকে ইলেকট্রনিক প্রশিক্ষণ এর উদ্বোধন। খুলনায় বিদেশি রিভলবার সহ টাইগার গ্রুপের সদস্য গ্রেফতার

আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন

reporter মোঃআশরাফ আলী
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তর শাখার সিদ্ধান্তে আশুলিয়া থানা শাখার নতুন আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকা জেলা উত্তর শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নবগঠিত কমিটিতে হাজী মো. মনজুরুল ইসলাম মন্ডলকে আহ্বায়ক এবং মো. সাইফুল ইসলাম ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এরা ২৪ শে আন্দোলনের সময় সমন্বয় ছিলেন।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আমিন, মো. নজরুল ইসলাম, হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আসরাফুল এবং তৌহিদ হাসান।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আকতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ওয়ায়েছুল্লাহ কায়সার বিনোদকে।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমরান খলিফা, মো. ফরহাদ হোসেন, মো. শরিফুল ইসলাম নয়ন এবং মো. মেহেদী হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। কমিটির অনুমোদনপত্রে ঢাকা জেলা উত্তর শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষর রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com