1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না : খুলনা রেঞ্জ ডিআইজি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না : খুলনা রেঞ্জ ডিআইজি

reporter মোঃ : রবিউল হোসেন খান,
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক ( ডিআইজি) মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, অপরাধীদের কোন পরিচয় নেই। কোন রাজনৈতিক দল বা পরিচয়ের ভিত্তিতে নয়, অপরাধের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আজ ২৬ জুলাই সকালে খুলনা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। প্রচলিত পুলিশিং এর পাশাপাশি গোয়েন্দা তথ্য নির্ভর ( ইন্টেলিজেন্স – বেসড), প্রযুক্তি নির্ভর ( টেক – বেসড) এবং কমিউনিটি এনগেজমেন্ট ভিত্তিক পুলিশিংয়ের সমন্বয়ে খুলনা রেঞ্জে কার্যকর আইন শৃংখলা ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে অপরাধ প্রতিরোধ ও তদন্ত আরো ফলপ্রসু হবে। তিনি বলেন, বর্তমান সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জনগনকে সমৃক্ত করেই পুলিশিং পরিচালিত হবে। অপরাধ সংগঠনের পর শুধু ব্যবস্থা নেওয়া নয়, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে আগাম প্রতিরোধমুলক পদক্ষেপ গ্রহণেও গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে মোবাইল প্রযুক্তি, ডিজিটাল তথ্য উপাত্ত এবং আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। গণমাধ্যমের ভুমিকা প্রসঙ্গ তুলে ধরে ডিআইজি বলেন, পুলিশের কার্যক্রম মুল্যায়ন ও জনসাধারণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। পুলিশের ভুলত্রুটি নিয়ে গঠনমুলক সমালোচনা পুলিশি সেবার মানোন্নয়নে সহায়ক হবে। মতবিনিময় সভায় খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম সহ পুলিশের উর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com