1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুর সিটি করপোরেশনের ৫,১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঘোড়াঘাটে নিষিদ্ধ চায়না দুয়ারি (সয়তান জালে) সয়লাব বিপর্যস্ত জলাশয়, হুমকিতে দেশীয় মাছ ‎বকশীগঞ্জে পানিবন্দী ৩ শতাধিক পরিবারের পাশে পৌর বিএনপি নেতা শাকিল, নিজ উদ্যোগে পানি নিষ্কাশন চকরিয়া কৈয়ারবিলে থেমে নাই ত্রাণ বিতরণ, ৬ষ্ট দিনের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন লিখিত বক্তব্য পাঠ করার ‘অপরাধে যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে বিএনপি নেতা কর্তৃক হুমকি। শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী: ড. সাইমুম পারভেজ ফুলবাড়ী বিজিবির উদ্যোগ ১৫ জনকে ইলেকট্রনিক প্রশিক্ষণ এর উদ্বোধন। খুলনায় বিদেশি রিভলবার সহ টাইগার গ্রুপের সদস্য গ্রেফতার গাজীপুর সিটি করপোরেশনের ৫,১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

গাজীপুর সিটি করপোরেশনের ৫,১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

reporter শাহিনুর ইসলাম শাহীন
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এ বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কোনাবাড়ী অঞ্চলের কৃতি সন্তান, কোনাবাড়ী থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব বাবুল হোসেন বক্তব্য রাখেন। তিনি নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বাজেটের যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৮৪ লাখ টাকা। সম্ভাব্য সমাপনী স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৬২১ কোটি ৫১ লাখ টাকা।

বাজেট অনুযায়ী, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে আয় ধরা হয়েছে ৪৪৪ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ (সাধারণ তহবিল) থেকে ৯০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, উন্নয়ন সরকারি অনুদান থেকে ১ হাজার ৪০০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও জিওপি ভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ৫০১ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয় হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাজেট বক্তৃতায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে গাজীপুর সিটি করপোরেশনের মোট আয় নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৬৩৬ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ছিল ১ হাজার ২০৫ কোটি ৮০ লাখ ৪ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com