1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মালামালসহ আটক-২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মালামালসহ আটক-২

reporter শফিকুল বারী, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ

​সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় পণ্য ও একটি সিএনজিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত  শুক্রবার (১০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে সদর থানাধীন লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও চেকনিকারা পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​গ্রেফতারকৃতরা হলেন:১.আব্দুল কাইয়ুম (৪৭), পিতা: মৃত আব্দুল হেকিম, গ্রাম: বেরিগাও, থানা: সুনামগঞ্জ সদর।২. মোঃ জায়েদুল হোসেন জাহিদ ওরফে অনিক(২৩), পিতা: মো. আমজাদ হোসেন,গ্রাম: হাসননগর ময়নার পয়েন্ট (সিএনজি চালক)।
​অভিযান ও উদ্ধার
​গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম জিবানের নেতৃত্বে একটি চৌকস দল হালুয়ারগাঁও চেকনিকারা পয়েন্টে চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি করে ভারতীয় ওলিভ অয়েল, জিরা এবং কিসমিস উদ্ধার করা হয়।চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও পুলিশ জব্দ করেছে। অভিযানে এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

​সুনামগঞ্জ ডিবি পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষ মতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজই আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ​সুনামগঞ্জকে চোরাচালানমুক্ত রাখতে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com