1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিলেটে জাতীয় সমাজসেবা দিবস পালিত  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় ও সাধারণ সভা ১৪ বছর পর হরিরামপুরের ইদ্রিস হত্যা মামলার ফাঁসির আসামি নারী গ্রেপ্তার ‎প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে মিস্টার ডিআইওয়াই এর ১৭তম বিক্রয়কেন্দ্র উদ্বোধন বাপা’র ‎জীববৈচিত্র্য রক্ষায় আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও আটোয়ারী উপজেলা কমিটি গঠিত আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেনের নির্বাচনী প্রচারণা মহাখালী সাততলা এলাকায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীর দোকান উচ্ছেদের অভিযোগ মহিলা দলের সভাপতির বিরুদ্ধে সরকারি অফিস নাকি আবাসিক ভবন? জুলাই গণঅভ্যুত্থান দিবস: চৌদ্দগ্রামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

সিলেটে জাতীয় সমাজসেবা দিবস পালিত 

– অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে পদ্মাসেন সিনহা

reporter মোঃ আব্দুল কাদির রাজু,সিলেট 
calendar প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ

সিলেটে যথাযোগ্য মযাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। “প্রযুক্তি মমতায় কল্যাণ সমতায় আস্তা আজ সমাজসেবায় ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শেখঘাট সমাজসেবা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য বর্ণাঢ্য রালী বের করা। পরে সকাল সাড়ে ১০টায় সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) পদ্মাসেন সিনহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো:আব্দুর রফিক, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামসু, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, গ্রিন ড্রিসএাবল্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মো: বায়েজিদ খান। অংশগ্রহণকারী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন -সুপ্তা হিজড়া।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- শেখঘাট বাক শ্রবণ প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ,পবিত্র গীতা পাঠ করেন -জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা জনি রঞ্জন দে।
অনুষ্ঠানে আরো উপস্থিত সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তার হোসেন, সমাজসেবা অধিদপ্তর সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সুলায়মান মজুমদার,সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ির উপ তত্ত্বাবধায়ক মোঃ আব্দুল মুনতাকিন, সরকারি শিশু পরিবার (বালিকা)রায় নগর সিলেট এর উপ তত্ত্বাবধায়ক জাহানারা বেগম,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মুনতাকা চৌধুরী প্রমুখ।
জাতীয় সমাজসেবা দিবসের অনুষ্ঠানে -প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসেন সিনহা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী ও হিজড়া ভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতা প্রদান করে থাকে। অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোত ধারায় নিয়ে আসতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com