1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় ও সাধারণ সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় ও সাধারণ সভা ১৪ বছর পর হরিরামপুরের ইদ্রিস হত্যা মামলার ফাঁসির আসামি নারী গ্রেপ্তার ‎প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে মিস্টার ডিআইওয়াই এর ১৭তম বিক্রয়কেন্দ্র উদ্বোধন বাপা’র ‎জীববৈচিত্র্য রক্ষায় আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও আটোয়ারী উপজেলা কমিটি গঠিত আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেনের নির্বাচনী প্রচারণা মহাখালী সাততলা এলাকায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীর দোকান উচ্ছেদের অভিযোগ মহিলা দলের সভাপতির বিরুদ্ধে সরকারি অফিস নাকি আবাসিক ভবন? জুলাই গণঅভ্যুত্থান দিবস: চৌদ্দগ্রামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় ও সাধারণ সভা

reporter কোম্পানীগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার অধীন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২০২৬–২০২৭ সেশনের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদস্থ রশিদ মাল্টিমিডিয়া হলে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন চৌধুরী। তিনি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সুফিয়ান রুহেল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ মাহদী এবং কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি জাকির হোসাইন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি আশরাফ উদ্দিন ও আতিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. লোকমান হুসেন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান সাদিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ও মতিউর রহমান সুমন, সহ-প্রচার সম্পাদক রুহুল আমিন ও আব্দুল হামিদ, অর্থ সম্পাদক সোলেমান আহমদ, অফিস সম্পাদক শাহরিয়ার আহমদ জামিল, সহ-অফিস সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক পারভেজ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক জসিম উদ্দিন ও মো. ফারহান আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিয়াম আহমদ, সদস্য নুরুল আমিন, মাহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং সদস্যদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com